আবহাওয়াআবহাওয়া

ভাসবে কলকাতা সহ বিভিন্ন জেলা! আজ, কাল, পরশু ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা

রাজ্যে আবারও সক্রিয় মৌসুমী অক্ষরেখা! আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গ জুড়ে আগামী কয়েকদিন থাকবে টানা বৃষ্টির দাপট।

উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার — এই তিন জেলায় বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

দক্ষিণবঙ্গে আজ ও আগামীকাল অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে রবিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল।

মূল কারণ?
উত্তর-পূর্ব আরব সাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত হয়েছে মৌসুমী অক্ষরেখা। সেই সঙ্গে পুরুলিয়া, কলকাতা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই ঘূর্ণাবর্ত।

আলিপুর দফতরের দাবি, এর ফলে আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। যার প্রভাবে রাজ্যজুড়ে হতে পারে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টি।

পরামর্শ: সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে। নদী ও পাহাড়ি এলাকায় থাকতে হবে বাড়তি সাবধানতা। প্রশাসনের পক্ষ থেকেও প্রস্তুতি জারি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.