বিনোদন

ফিরছেন জ্যোতি বসু! বড়পর্দায় জীবন্ত হচ্ছেন ‘ঐতিহাসিক ভুলের’ নায়ক

বাংলা তথা ভারতীয় রাজনীতির ইতিহাসে এক কিংবদন্তির নাম জ্যোতি বসু। একটানা ২৩ বছর বাংলার মুখ্যমন্ত্রী থেকে যেমন গড়েছেন রেকর্ড, তেমনই ‘ঐতিহাসিক ভুল’-এর জন্য বাঙালির ‘প্রধানমন্ত্রী’ হওয়ার সম্ভাবনাও হারিয়েছেন। সেই আলো-আঁধারির কাহিনি এবার ধরা পড়তে চলেছে সেলুলয়েডে। বড়পর্দায় জীবন্ত হয়ে উঠবেন জ্যোতিবাবু! বাম শিবির সূত্রে মিলেছে এমনই তথ্য।

সিপিএমের তরফে সম্পূর্ণ দলীয় অর্থে তৈরি হতে চলেছে এই বায়োপিক। প্রযোজক হিসাবে থাকছে ‘জ্যোতি বসু রিসার্চ সেন্টার’। ইতিমধ্যেই একাধিক পরিচালকের সঙ্গে আলিমুদ্দিন নেতৃত্ব প্রাথমিক স্তরে কথাবার্তা শুরু করেছে। আলোচনায় রয়েছেন খ্যাতনামা অভিনেতা নাসিরুদ্দিন শাহও—তবে তিনি জ্যোতিবাবুর ভূমিকায় অভিনয় করবেন কি না, তা এখনও চূড়ান্ত হয়নি।

২০২৬ সালের ভোটের আগে এই উদ্যোগকে রাজনৈতিক কৌশল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। সমালোচনাও শুরু হয়েছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কথায়, “নতুন নেতৃত্ব নেই বলেই পুরনো ‘আইকন’-এর উপর ভরসা করতে হচ্ছে। তবে বায়োপিকে সমস্ত দিক যেন তুলে ধরা হয়—প্রধানমন্ত্রী হওয়া ঠেকানোর লবি, কিংবা মন্ত্রিসভা নিয়ে বিতর্ক—এসব বাদ গেলে ছবিটা ‘অসম্পূর্ণ’ থাকবে।”

তবে একথা অনস্বীকার্য, ভারতীয় রাজনীতির বর্ণময় চরিত্রদের নিয়ে বায়োপিক তৈরির ধারা ক্রমেই জনপ্রিয় হচ্ছে। ইন্দিরা গান্ধী, মনমোহন সিং, জয়ললিতা বা বাল ঠাকরের পর এবার যদি জ্যোতি বসুও সেই তালিকায় যুক্ত হন, তাহলে তা নিঃসন্দেহে এক ঐতিহাসিক সংযোজন হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.