মালদহে মহিলার খুনের পর দেহ পড়ানো কাণ্ডের তদন্তে নিলো নতুন মোর। এই ঘটনাকে দায় করলেন ধৃত। পাশাপাশি এই ঘটনার পিছনে রয়েছে মহিলার প্রাক্তন স্বামীর যোগ, দাবি ধৃতের।
রবিবার সংবাদ মাধ্যমে, মহিলার প্রাক্তন স্বামীর সাথে মিলে ওই মহিলাকে খুন করার চঞ্চল্য কর দাবি তোলেন ধৃত আবু তালেব।
মালদহের মালতিপুরে নির্জন আমবাগানে শুক্রবার সকালবেলায় মহিলার দেহ পুড়তে দেখেন স্থানীয় বাসিন্দা । ঘটনায় স্থানীয় পুলিশ তদন্তে নেমে, কাটোয়া স্টেশনের রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন থেকে গ্রেফতার করে এই ঘটনার মূল অভিযুক্ত আবু তালেবকে। এই ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে তদন্ত চালিয়েছে বিশেষজ্ঞ দল।
জানা যায়, ধৃতের দাবির পর মহিলার প্রাক্তন স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিহত ওই মহিলার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বিবাহ হয়েছিল। কিন্তু স্বামীর সঙ্গে সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন এক বছর আগে।
ওই এলাকারই এক যুবক আবু তালেবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন ওই মহিলা। সেই মহিলার খুনের ঘটনায় গ্রেপ্তার হন আবু তালেব । চাঁচল মহকুমা আদালতে তোলা হয় ধৃত আবু তালেবকে ও তার জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।







