বছর দুয়েক আগে কোভিডে টাইমে স্বামীকে হারিয়েছিলেন। তবে স্বামী বেঁচে থাকা কালীন সন্তান ধারনের সমস্যার জন্য চিকিৎসা চলছিল বহুদিন ধরে। দীর্ঘদিন ধরে ইন ভিট্রো ফার্টিলাইজ়েশন’ (আইভিএফ) পদ্ধতি প্রয়োগের চেষ্টা চলছিল। সেই কারণেই আগে থেকে শুক্রাণু সংগ্রহ করে রাখা ছিল কলকাতার একটি ল্যাবে। সংগ্রহ করে রাখা সেই শুক্রাণু ব্যবহার করে পুত্র সন্তানের জন্ম দিলে ওই মহিলা।
গত ১১ই ডিসেম্বর রাতে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। তবে হাসপাতাল সুত্রে খবর ওই মহিলার বাপের বাড়ি বা শশুর বাড়ির লোকের সাহায্য পায়নি। ওই মহিলা একটি দোকান চালান। সেই দোকানের কর্মচারীরা তার দেখভাল করতেন।
এই পুরো বিষয়ে রামপুরহাট মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করবী বড়াল জানান, ‘ওঁর পাশে পরিবারের কেউ নেই। ওঁর লড়াইকে কুর্নিশ জানাই। সন্তানকে বড় করতে আগামী দিনেও কঠিন লড়াই চালাতে হবে।’







