এবার বিশ্ববিদ্যালয়ের জলাশয় থেকেই উদ্ধার হল এক মহিলার মৃতদেহ। মৃতদেহটি উদ্ধার হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জলাশয় থেকে। এত বেশি মিতা দেহের পরিচয় এখনো পায়নি পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। সেই মৃত দেহটি উদ্ধার করেছে গোলাপবাগ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষিরা।
মৃতদেহটি প্রথম দেখতে বিশ্ববিদ্যালয়ের কর্মরত কর্মীরা। জলে ভাসতে থাকা মৃতদেহটি দেখার পর সঙ্গে সঙ্গে তারা খবর দেয় থানায়। ঘটনাস্থলে এসে সেই মৃতদেহ কে উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ। তবে মৃতার পরিচয় ও বয়স কিছুই জানা যায়নি। ইতিমধ্যে মৃতদেহকে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। এই ঘটনায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র বলেন,”আমরা খবর পাওয়ার সাথে সাথে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার থানায় ফোন করে দেহতলার ব্যবস্থা করি”। এর পাশাপাশি মৃতার পরিচয় সবার সামনে আনার জন্য পুলিশের কাছে দাবিও রেখেছেন তিনি।
তবে কোথা থেকে এলো এই মৃতদেহ? কি বা পরিচয় তার? সেই নিয়ে এখন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।






