বর্ধমানের কঙ্কালেশ্বরী কালীবাড়ি মাঠে ২০ শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে ১৬ তম কাঞ্চন উত্সব। বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা কাঞ্চন উত্সব কমিটির সভাপতি খোকন দাসের নেতৃত্বে প্রতিবছর শহর বর্ধমানের কঙ্কালেশ্বরী কালীবাড়ি মাঠে অনুষ্ঠিত হবে বর্ধমান বাসির প্রাণের উত্সব অর্থাৎ কাঞ্চন উত্সব।
২০ শে জানুয়ারি থেকে ২৮ শে জানুয়ারি পর্যন্ত চলবে এই কাঞ্চন উত্সব। বলিউডের এবং টলিউডের শিল্পীরা এই অনুষ্ঠানে তাদের সংগীত পরিবেশন করেন । এছাড়াও উপস্থিত থাকবেন বলিউডের বিখ্যাত ড্যান্সার প্রভু দেবা। পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন মন্ত্রী, বিধায়ক এবং কাউন্সিলার অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকবেন।
এদিকে এই কাঞ্চন উত্সব নিয়ে ইতিমধ্যেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ তম কাঞ্চন উত্সব নিয়ে আজ সাংবাদিক বৈঠক করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।
অনুষ্ঠান সূচি :
একুশে জানুয়ারি কাঞ্চন উত্সবে মঞ্চে থাকবেন সুরেশ ওয়াদদার, ২২শে জানুয়ারি মঞ্চে উপস্থিত থাকবেন সংগীতশিল্পী বিদিপ্তা চক্রবর্তী-ঋষি সিং, ২৩ শে জানুয়ারি মঞ্চে থাকবেন নীতিমোহন, ২৪ শে জানুয়ারি ও ২৫শে জনুয়ার বিশাল মিশ্রাও সাচেত-পরস্পরা। ২৬ শে জানুয়ারি মঞ্চপতি থাকবেন বাংলাদেশি গায়ক চঞ্চল চৌধুরী এবং ২৭সে জানুয়ারি উপস্থিত থাকছেন খেসারি লাল যাদব।







