ভারতবর্ষের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গির প্রতিবাদে বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার খন্ডঘোষ বিধানসভার পাঁচ নম্বর মন্ডলের সেহারা বাজারে পথ অবরোধ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর লোকসভার কো কনভেনার তথা জেলা সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র, জেলা সাধারণ সম্পাদিক খন্ডঘোষ বিধানসভার কনভেনার অরুপ ভট্টাচার্য, মন্ডল সভাপতি কৌশিক আশ ও অন্যান্য নেতৃবৃন্দ। কল্যান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া ও জনগণের কাছে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলের এই ধরননের আচরণের মূল্যায়ণ করে ভোট দানের আহ্বান করেন মৃত্যুঞ্জয় চন্দ্র।
পুলিশি হস্তক্ষেপে কয়েক মিনিটের মধ্যেই বিজেপি নেতৃত্বের পক্ষে তুলে নেওয়া হয় অবরোধ।







