জেলা

ভারতে অনুপ্রবেশ করাতে নেওয়া হচ্ছিল টাকা ! স্বীকার করলেন খোদ অনুপ্রবেশকারীরাই

বাংলায় বহুদিন ধরেই অনুপ্রবেশের ঘটনা বারংবার সামনে আসছে । আবার অনেক ক্ষেত্রে বিএসএফ এর পাহাড়ায়, ব্যর্থ হয়েছে অনুপ্রবেশের চেষ্টাও । আবার অনেক ক্ষেত্রে , ভারত থেকে ধরাও পড়েছে অনুপ্রবেশকারীরাও।

কিন্তু যেটুকু অনুপ্রবেশ হচ্ছে , তাও হচ্ছে কি করে ? কারা করছে সাহায্য ? এবার অনুপ্রবেশকারীরাই দিলেন উত্তর । মালদহে ধৃত বাংলাদেশি মহিলারাই জানালেন , কাকে কত টাকা দিতে হয়েছে অনুপ্রবেশের জন্য ।

রেল পুলিশের তরফে সোমবার গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস থেকে তিন মহিলাকে পাকড়াও করা হয় । জানা গিয়েছে বাংলাদেশের ময়মনসিং জেলার বাসিন্দা ওই মহিলারা। ট্রেনে রেল পুলিশদের ওই তিন মহিলাকে দেখে সন্দেহ হয় । সন্দেহের জেরে তাদের জেরা শুরু করে রেল পুলিশ । আর তাতেই জানা যায় কাজের খোঁজে সিলেট সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন তারা । কাজের জন্য বেঙ্গালুরু যাচ্ছিলেন। জেরার পর রেল পুলিশ তাদের গ্রেফতার করে। জানা গিয়েছে , তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনি পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে ।

উল্লেখ্য , ধৃত মহিলারা জানিয়েছেন , সীমান্ত পেরোতে , ২৫ হাজার টাকা করে দালালকে দিয়েছিলেন । মালদহ জিআরপি-র আইসি প্রশান্ত রায় এবিষয়ে জানিয়েছেন, “গুয়াহাটি স্টেশন থেকে ট্রেন ধরে ধৃতরা কাজের জন্য বেঙ্গালুরু যাচ্ছিল। জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, অসম-বাংলাদেশ সীমান্তে পেরিয়ে এসেছে। কাজের খোঁজেই ভারতে ঢুকেছে বলে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.