বিনোদন

মুক্তি পেলো ‘দ্য বেঙ্গল ফাইলস’ এর টিজার

পরিচালক বিবেক অগ্নিহোত্রী মানেই আলোচনার কেন্দ্রবিন্দু। ‘তাসখন্দ ফাইলস’ বা ‘কাশ্মীর ফাইলস’-এর পর এবার সেই বিতর্কের ধারা বজায় রেখেই তিনি নিয়ে আসছেন তাঁর নতুন ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’। ছবি ঘোষণার পর থেকেই বিতর্কের মুখে পড়েছিলেন বিবেক, আর এবার সেই ছবির টিজার প্রকাশ্যে আসতেই যেন বিতর্কের আগুনে আরও ঘি পড়ল। টিজারের প্রথম ঝলকেই পরিচালক স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, তাঁর এই ছবিও দেশজুড়ে ঝড় তুলতে প্রস্তুত।
টিজারের শুরুতেই ভেসে ওঠে এক গভীর প্রশ্ন, “বাংলা কি ধীরে ধীরে দ্বিতীয় কাশ্মীর হয়ে উঠছে? সাম্প্রদায়িক রাজনীতি আর কতদিন চলবে?” এই প্রশ্নকে সামনে রেখেই বিবেক তাঁর ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর প্রথম ঝলক দর্শকদের সামনে এনেছেন। টিজারে দেখা মিলেছে একঝাঁক দাপুটে অভিনেতার। অনুপম খের, মিঠুন চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, সৌরভ দাস এবং পল্লবী যোশীর মতো পরিচিত মুখেরা টিজারেই তাঁদের অভিনয়ের ছাপ রেখেছেন।
২০২২ সালে মুক্তিপ্রাপ্ত বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল। প্রশংসার পাশাপাশি তীব্র বিতর্কেরও মুখে পড়তে হয়েছিল পরিচালককে। তবে সেই সব বিতর্ককে পাত্তাই না দিয়ে বিবেক তখনই ইঙ্গিত দিয়েছিলেন, খুব শীঘ্রই আরও বড় চমক নিয়ে আসতে চলেছেন তিনি। তখনই জানিয়েছিলেন, তাঁর নতুন এই ছবিতে বাংলার একটা যোগসূত্র থাকবে। তবে সব ঠিক থাকলে, আগামী ৫ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা। এখন দেখার বিষয়, ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তি পাওয়ার পর কী ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.