বিনোদন

আসন্ন ছবি মুক্তির আগে ডেঙ্গুতে আক্রান্ত নায়ক বিজয় দেবরকোন্ডা

বর্তমানে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম নাম বিজয় দেবরকোন্ডা। তার অভিনয় ও ব্যক্তিত্বে মুগ্ধ হাজার হাজার অনুরাগী। তবে এবার অনুরাগীদের কপালে ভাঁজ ফেলেছে অভিনেতার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর।

চলতি মাসের শেষ দিকে মুক্তি পেতে চলেছে বিজয় দেবরকোন্ডার নতুন সিনেমা ‘কিংডম’, যার প্রচারে এতদিন ব্যস্ত ছিলেন তিনি। তবে সম্প্রতি অসুস্থ বোধ করায় চিকিৎসকের পরামর্শে বিভিন্ন শারীরিক পরীক্ষায় জানা যায় তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। যদিও তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। এমনকি সকলেই আশা করছে সব ঠিকঠাক থাকলে আগামী ২০ শে জুলাই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন। তবে শারীরিকভাবে তিনি এখনও বেশ কিছুটা দুর্বল রয়েছেন।

আগামী ৩১ শে জুলাই মুক্তি পাচ্ছে তার বহু প্রতীক্ষিত সিনেমা ‘কিংডম’। অনুরাগীরা আশা করছেন, যদি শারীরিকভাবে একটু সুস্থ বোধ করেন, তাহলে প্রিমিয়ার অনুষ্ঠানে দেখা যেতে পারে বিজয় দেবরকোন্ডাকে। তার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন অনুরাগীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.