রাজনীতিরাজ্য

“অনেক কারখানা হয়েছে” মন্তব্য নয়া তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জী

চব্বিশের লোকসভা নির্বাচনের কেন্দ্রগুলির মধ্যে শিরোনামে রয়েছে হুগলি। একদিকে ” দিদি নম্বর ওয়ান” রচনা অন্যদিকে দাপুটে নেত্রী লকেট। সিনেমায় একসাথে স্ক্রিন শেয়ার করলেও রাজনীতিতে ময়দানে জায়গা ছাড়তে চাইছেন না কেউই।

প্রচার শুরু করে দিয়েছেন কম বেশি প্রত্যেক প্রার্থী। সম্প্রতি জোড়া ফুল প্রার্থী রচনা বন্দোপাধ্যায় শনিবার সিঙ্গুরের কালীবাড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করেন। মন্দির থেকে বেড়িয়ে পায়ে হেঁটে রতনপুর লোহা পট্টিতে যান প্রার্থী। দেয়াল লিখনেও হাত লাগান তিনি। এরপর হুগলি লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভার বিষয়ক এবং দলীয় নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন তৃণমূল প্রার্থী। প্রচারে রোড শো কবে হবে তা নিয়েই আলোচনা হয় বলেই খবর।

এদিন বৈঠক শেষে লোহা পট্টিতে একটি কর্মসভা করে ধনিয়াখালিতে যান প্রার্থী। সেখান থেকে চুঁচুড়া তালডাঙাই রাজরাজ্জেশ্বরী মন্দিরে পুজো দেন অভিনেত্রী। পাশপাশি সাংবাদিকদের প্রশ্নে জয় বিষয়ে আশাবাদী বলেই জানান তিনি।

পাশাপশি শিল্প নিয়ে প্রশ্ন করায় তিনি উত্তরে বলেন”আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে। চিমনি দিয়ে শুধু ধোঁয়ায় ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট। এতো কারখানা হয়েছে তাহলে কি করে বলছেন কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে আরো হবে। দিদি যদি থাকে আরো অনেক হবে, এছাড়াও তিনি দাবি করেন রাজ্যের মানচিত্রে হুগলিকে সবার ওপরে রাখবেন তিনি সেই লড়ায়ে সকলকে একজোট হওয়ার ডাক দেন জোড়া ফুল প্রার্থী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.