করোনার জন্য দুই বছর দীপাবলি বাজার মন্দা থাকার পর এবারে তুঙ্গে দেওয়ালীর বাজার। গত কয়েকদিন ধরে দেওয়ালীর বাজার একেবারে জমে উঠেছে শিলিগুড়িতে।

শিলিগুড়ির বিধান মার্কেটে জমে উঠেছে দেওয়ালীর বাজার। দেওয়ালীর জন্য প্রদীপ এবং মোম কিনছেন মানুষ। সাথে বহু জনপ্রিয় ১৪ শাক। যার জন্য মানুষ প্রতিবছরই অপেক্ষায় থাকেন। তবে করোনা আবহে গত দুবছরে একেবারেই ম্যাড়ম্যাড়ে ছিল শিলিগুড়ির দীপাবলীর বাজার যেটা এই বছর অনেকটাই উর্ধমুখী বলে মনে করছেন মানুষ। এইবারে মানুষ অনেক খোলামেলাভাবে ঘুরতে পারবেন কালীপূজোতে এমনটাই মনে করছেন মানুষ। আর সেকারনেই কালীপূজোর বাজার জমে উঠেছে শিলিগুড়িতে। গত দুবছরের তুলনায় এইবছর তিনগুন বিক্রি হচ্ছে প্রদীপ এবং মোম। তাই এবারে দেওয়ালীর বাজার জমবে এমন আশাই করছেন ব্যাবসায়ী মহল।






