প্রতিনিয়ত বেসরকারি হাসপাতাল রীতিমতো জুলুমবাজি চালায় রোগীদের বাড়ির লোকের ওপর। শারীরিক অসুস্থতা নিয়ে বেসরকারি হাসপাতালে অথবা ক্লিনিক্যাল সেন্টারগুলিতে গেলে খরচা নিয়ে একেবারে হিমশিম খাইয়ে দেয় রোগী পরিবারদের। বারংবার এরকম অভিযোগ নিয়ে চলেছে জোর চর্চা। তাই এবার এই বারবারন্ত রুখতে বিধানসভায় বিল আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক্যাল সেন্টারগুলির প্যাকেজের বাইরে গিয়ে অর্থ নেওয়ার অভিযোগ বহুবার খবরের শিরোনামে এসেছে। নির্ধারিত প্যাকেজের বাইরে গিয়ে লাগামছাড়া বিল করে রোগী পরিবারের থেকে সেই টাকা আদায় করে বেসরকারি হাসপাতালগুলি। এবার তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে নতুন আইন আনতে চলেছেন রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় এই নিয়ে ‘দি ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টস অ্যামেন্ডমেন্ট বিল ২০২৫’ পেশ করতে চলেছেন। যা নিয়ে বিধায়কদের মধ্যে হবে আলোচনা। এমনকি এই বিলের মধ্যে পেশ করা হবে বিভিন্ন চিকিৎসকদের মন্তব্য।







