বিনোদন

ফের বড় পর্দা কাঁপাবে খাদানের অ্যাকশন? আসবে কি খাদান ২?

২০২৫ এর শেষে অর্থাৎ শীতের সময় বাংলা সিনেমার বক্স অফিসে দাপট দেখিয়েছে দেব ও যিশু সেনগুপ্ত অভিনীত খাদান সিনেমা। বড় পর্দায় খাদান সিনেমা আসার পর থেকে দর্শকমহলে জোর জল্পনা শুরু হয়েছে এই সিনেমা সিক্যুয়েল নিয়ে। তাহলে এবার কি সেই জল্পনায় সিলমোহর পরলো? বড় পর্দায় আসবে কি খাদান ২?

বাংলার সুপারস্টার দেবের ঝুলিতে সুপারহিট সিনেমা তালিকা নেহাতি কম না। সেই তালিকা নতুন সংযোজন হয়েছে খাদান সিনেমা। বলাই যাই এই সিনেমা নায়ক দেবের ক্যারিয়ারে একটি মাইলস্টোন। তিনি এই সিনেমার প্রচারে জানিয়েছিলেন যদি খাদান মানুষের মন জয় করে তাহলে এই সিনেমার সিক্যুয়েল আসবে। বর্তমানে বলাই বাহুল্য এই সিনেমা কিভাবে বক্স অফিসে ঝড় তুলেছে।

এই সিনেমার প্রযোজনার দায়িত্ব সামলেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার ও সুরিন্দর ফিল্মস যৌথভাবে। এ বছরে ইতিমধ্যেই তিনটি সিনেমা ঠিক হয়ে গেছে যা দর্শক মহল অপেক্ষায় বসে আছে বড় পর্দায় দেখার জন্য। তাই খাদান সিনেমার সিক্যুয়েল দেখার জন্য আরো বেশ কিছুটা সময়ে অপেক্ষায় থাকতে হবে দর্শক মহলকে। এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়ে খাদান সিনেমার সিক্যুয়েল নিয়ে। সুজিত দত্ত পরিচালনায় আসতে পারে খাদান ২। এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত প্রযোজনা সংস্থা না জানালেও টলি পাড়ায় জল্পনা তুঙ্গে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.