খেলাধুলা

সচিনের আবেদনে সাড়া ইসিবির, পটৌদীর নামে থাকছে একটি পদক

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ় মানেই ক্রিকেট ঐতিহ্যের রোমাঞ্চ। তবে এবারে সিরিজ় শুরুর আগেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল ট্রফির নাম ঘিরে বিতর্ক। ‘পটৌদী ট্রফি’ নাম বদলে ‘সচিন-অ্যান্ডারসন ট্রফি’ করার সিদ্ধান্ত নিয়েছিল ইসিবি। আর তাতেই উস্কে ওঠে সমালোচনার ঝড়। এই বিতর্ক মিটল সচিন তেন্ডুলকরের দূরদর্শিতায়।

সাবেক ভারত অধিনায়ক মনসুর আলি খান পটৌদী ছিলেন ভারতীয় ক্রিকেটের এক যুগান্তকারী অধ্যায়। তাই তাঁর নামে চালু হওয়া ট্রফির নাম একলপ্তে মুছে দেওয়া মেনে নিতে পারেননি অনেকেই। সরব হন সুনীল গাওস্করের মতো কিংবদন্তিরা। বিসিসিআই-ও প্রকাশ্যে অসন্তোষ জানায়। এই আবহেই হস্তক্ষেপ করেন সচিন তেন্ডুলকর, যার অনুরোধেই ইসিবি সিদ্ধান্ত পরিবর্তন করে।

সচিন প্রস্তাব দেন, ট্রফির নাম ‘সচিন-অ্যান্ডারসন ট্রফি’ হলেও পটৌদীর নাম যেন এই ঐতিহাসিক সিরিজ়ের সঙ্গে যুক্ত থাকে। সেই অনুযায়ী জয়ী দলের অধিনায়ককে যে পদক দেওয়া হবে, সেটি মনসুর আলি খান পটৌদীর নামাঙ্কিত থাকবে বলে জানিয়েছে ইসিবি। এই সিদ্ধান্তে খুশি বিসিসিআই।

আইসিসি চেয়ারম্যান জয় শাহের হস্তক্ষেপও ত্বরান্বিত করে সমাধান। অবশেষে ১৯ জুন লিডসে উন্মোচিত হবে নতুন ট্রফি। ২০ জুন শুরু প্রথম টেস্ট। তবে এই সিদ্ধান্তে শুধু ট্রফির নাম নয়, রক্ষা পেল ভারতীয় ক্রিকেট ঐতিহ্যের সম্মান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.