শিলংয়ে ইন্ডিয়ান সুপার লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গালুরু এফসি ২-০ ব্যবধানে নর্থইস্ট ইউনাইটেডকে পরাস্ত করল। ম্যাচের প্রথম থেকেই নর্থইস্ট বলের নিয়ন্ত্রণ রেখেছিল, তবে আক্রমণে কার্যকর হতে পারেনি। বেঙ্গালুর সাথে ম্যাচহারার মাধ্যমে শিলংয়ে ঘরের মাঠে নর্থ ইস্ট পরপর দুটি ম্যাচ হেরে বসল। এর আগে মুম্বাই সিটির বিপক্ষে পরাজয়ের মুখ দেখেছিল বেনালির নর্থইস্ট।
শুরুতেই, ম্যাচের ৩ মিনিটে বেঙ্গালুরুর মিডফিল্ডার রায়ান উইলিয়ামস বাম পায়ের শটে বল জালে জড়িয়ে দেন, যা নর্থইস্টের রক্ষণকে হতভম্ব করে দেয়। প্রথমার্ধে বলের দখল ছিল নর্থইস্টের হাতে, তবে বেঙ্গালুরুর রক্ষণভাগ সুসংগঠিত ছিল।
দ্বিতীয়ার্ধেও নর্থইস্ট আক্রমণাত্মক খেলার চেষ্টা করে। ৮০তম মিনিটে মরক্কোর ফরোয়ার্ড আজারাইয়ের হেড গোলপোস্টের মাত্র কয়েক ইঞ্চি দূর দিয়ে চলে যায়। নর্থইস্টের ধারাবাহিক আক্রমণেও বেঙ্গালুরুর রক্ষণপ্রাচীর অটুট থাকে।
অবশেষে, ৮১তম মিনিটে নর্থইস্ট গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে আলবের্তো নোগেরা খালি পোস্টে বল জড়িয়ে বেঙ্গালুরুর জয় নিশ্চিত করেন। শেষ মুহূর্তে নর্থইস্ট সমতায় ফেরার চেষ্টা করলেও বেঙ্গালুরুর রক্ষণ তাদের আটকে রাখে।
এই জয়ের ফলে বেঙ্গালুরু এফসি প্লে-অফের পথে এক ধাপ এগিয়ে গেল, অন্যদিকে নর্থইস্ট ইউনাইটেডের জন্য পথ আরও কঠিন হয়ে গেল। শিলংয়ে নতুন স্টেডিয়ামের দ্বিতীয় ম্যাচে দর্শকরা এক উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করলেও স্বাগতিকদের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো।







