রাজ্য

ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশ রাজ্যের

২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে যে পরিমাণ মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে, তা পঞ্চম পে কমিশনের আওতায় আসছে। তবে বর্তমান বিতর্কের কেন্দ্রে রয়েছে ষষ্ঠ পে কমিশনের সুপারিশ ও তা বাস্তবায়নের রূপরেখা। এবার সেই নিয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্যে সরকার। যার মধ্যে নবান্নের তরফে প্রকাশিত এই রিপোর্টে বকেয়া ২৫ শতাংশ মহার্ঘ ভাতা মেটানো নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে।

রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির ও কলকাতা হাইকোর্টের নির্দেশের পর প্রকাশিত হল রাজ্য সরকারের ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট। কমিশনের নেতৃত্ব দিচ্ছেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার। রাজ্য সরকার তার নিজস্ব তহবিল ও আর্থিক সামর্থ্য অনুযায়ী ডিএ দিতে পারে ও কেন্দ্রের পে কমিশনের সুপারিশ মেনে ডিএ দেওয়ার বাধ্যবাধকতা নেই বলেই জানানো হয়েছে রিপোর্টে। এমনকি রাজ্যের কর্মচারীদের মূল বেতন, গ্রেড পে ও অন্যান্য ভাতা কাঠামোতেও বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব এসেছে। নতুন কাঠামোয় ন্যূনতম বেতন বৃদ্ধি, হাউস রেন্ট অ্যালাওয়েন্স ও মহার্ঘ ভাতাতে সামান্য সংশোধনের প্রস্তাব রয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

২০১৫ সালে উল্লেখযোগ্যভাবে ষষ্ঠ পে কমিশনের এই রিপোর্ট প্রকাশিত হয়েছিল। সেই সময়েই কেন্দ্রীয় নিয়ম অনুসরণ করে ডিএ দেওয়ার প্রয়োজন নেই বলে জানা গিয়েছিল। পরবর্তীতে সেই রিপোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। এরই মধ্যে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট ছয় সপ্তাহের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হয়ে যাচ্ছে আগামী ২৭ শে জুন।

তারই মধ্যে বুধবার রাজ্যে ফের রিপোর্ট প্রকাশ করল। আন্দোলনকারী কর্মচারীদের একটি বড় অংশের আশা, এই রিপোর্টের মাধ্যমে রাজ্যের অবস্থান এবার পরিস্কার হবে ও বকেয়া ডিএ মেটানোর বিষয়েও স্পষ্ট হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.