রাজ্য

শুভেন্দুর মুখে লোকসভা নির্বাচনের তারিখ, মন্তব্য ঘিরে তুঙ্গে জল্পনা

দুর্নীতির তদন্তকে কেন্দ্র করে এর আগে একাধিকবার তারিখ দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার লোকসভা নির্বাচনেরও সম্ভাব্য সূচির কথা শোনা গেল তাঁর মুখে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মাস ছ’একের মধ্যেই লোকসভা নির্বাচন হবে। শনিবার আবার শুভেন্দু বলেন ফেব্রুয়ারির শেষেই নির্বাচন। যদিও শুভেন্দুর এই বক্তব্যকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস ও সিপিএম।

গতকাল কাঁথি টাউন হলে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার প্রশিক্ষণ শিবিরে শুভেন্দুর উবাচ, ‘এ রাজ্যে চাকরি হবে না, লুঠ হবে। আপার প্রাইমারিতে ২৭ কোটি টাকা তুলেছে। ৫০০ টাকা করে পরীক্ষার ফি নিয়ে ২৭ কোটি তুলছে, ২ কোটি পরীক্ষায় খরচ হবে। পরীক্ষা কবে? ৮ ডিসেম্বর। রেজাল্ট লোকসভার আগে আর বেরবে না। ফেব্রুয়ারির শেষে লোকসভার ভোট হয়ে যাবে। রেজাল্ট আর বেরবে না।’

এই খবর প্রকাশ্যে আসতেই সিপিএম-কংগ্রেস আলোচনায় বসতে চলেছে, এমনটাই সূত্রের খবর। বিজেপির অন্যান্য নেতারা তেমন কিছু বলছেন না। আর তৃণমূল কংগ্রেস শুভেন্দুর কথায় বিশেষ পাত্তা দিতে নারাজ। তরজা অব্যাহত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.