রাজ্য

পড়াশুনায় যাতে ঘাটতি না হয় সেই ক্ষেত্রে,অভয়া ক্লিনিকে এসে মেডিকেল কলেজের পড়ুয়াদের বিভিন্ন বিভাগের ক্লাস নিচ্ছেন জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা!

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও অব্যাহত থাকবে কর্মবিরতি জানিয়েছিল জুনিয়র চিকিৎসকরা । আরজি করের ঘটনার প্রতিবাদে রাজ্যের মেডিকেল কলেজগুলির জুনিয়র চিকিৎসকের আন্দোলন প্রতিবাদ ক্রমাগত চালিয়ে যাচ্ছেন। তার মধ্যেও অভয়া ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যে দুটো অভয়া ক্লিনিক করেছে স্বাস্থ্যের দিক থেকে উপকৃত হয়েছেন বহু মানুষ ।এ বাড় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অভয়া ক্লাস শুরু করলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়ারা। মালদা মেডিকেলের ট্রমা কেয়ার বিভাগের সামনে প্রতিবাদ স্থল থেকে অভয়া ক্লাস শুরু করা হয় । একদিকে অভয়ার বিচারের প্রতিবাদ অন্যদিকে পড়াশুনায় যাতে ঘাটতি না হয় সেই ক্ষেত্রে এবার পড়ুয়াদের কথা মাথায় রেখে জুনিয়র, সিনিয়র চিকিৎসকরা পড়ুয়াদের ক্লাস নিতে শুরু করলো। বিশেষ করে ফাইনাল ইয়ারের পড়ুয়ার দের ক্ষেত্রে। অভয়া ক্লাসে এসে পড়াশোনার করছে।সিনিয়র থেকে জুনিয়র চিকিৎসকরা তারা অভয়া ক্লাসে এসে মেডিকেল কলেজের পড়ুয়াদের বিভিন্ন বিভাগের বিষয়ের উপরে ক্লাস নিচ্ছেন। পড়ুয়ারা
জানাচ্ছেন কোন ক্লাস বা এসি রুমে নয়, প্রতিবাদ স্থল থেকেই পড়াশোনা করছেন ।পড়ুয়ারা তারা জানাছে অভয়া ক্লিনিক অভয়া ক্লাস করে আমরা আরজিকর ঘটনার বিচারের দাবি করছি।
যতদিন না উপযুক্ত বিচার না হয় দোষীরা সাজা না পাই ততদিন তাদের এই আন্দোলন, কর্মবিরতি চালিয়ে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.