লোকসভার মুখে ফাঁপরে কংগ্রেস দলকে ১৭০০ কোটি টাকার নোটিশ ধরালো আয়কর বিভাগ। লক্ষ্মীবার আয়কর বিভাগের কর পুনর্মূল্যায়ন প্রক্রিয়ার বিরুদ্ধে করা কংগ্রেসের আবেদন খারিজ করে দিলো দিল্লি হাইকোর্ট। তার কয়েক সময়ের মধ্যেই ১৭০০ কোটি টাকার নোটিস,কংগ্রেসকে পাঠাল আয়কর দফতর।
নোটিসের বিষয়টি নিয়ে কংগ্রেস নেতা বিবেক তনখা জানান, ২০১৭-১৮ এবং ২০২০-২১ সালে কংগ্রেসের আয়কর সমীক্ষা করে এদিন আয়কর বিভাগ জানিয়েছে, জরিমানা ও সুদ সহ জাতীয় কংগ্রেসকে দিতে হবে ১৭০০ কোটি টাকা।






