রাজনীতি

পাহাড়ে দাড়িয়ে বিজেপিকে রুখছে মমতা!

সামনেই লোকসভা ভোট, আর ভোটকে কেন্দ্র করেই দেশ জুড়ে সাজো সাজো রব। জোরকদমে প্রচারপর্ব চলছে রাজনৈতিক দলগুলিতে। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হবে ভোট গ্রহণ প্রক্রিয়া। তার আগেই আজ শুক্রবার বিজেপির বিরূদ্ধে সরব হল শাসক দল তৃণমূল।

এক কার্টুন চিত্রের মাধ্যমে বিজেপিকে আক্রমণ করলো ঘাসফুল শিবির।

তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে। ছবিতে দেখা যাচ্ছে পাহাড়ে মই বেয়ে কয়েকজন উপরে উঠে আসার চেষ্টা করছেন। কিন্তু সেখানে দুর্গার মতো দাঁড়িয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যাপশানে লেখা রয়েছে, ‘বাংলার দরজা সুরক্ষিত, কারণ পাহারায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহিরাগত বিজেপির জোমিদাররা হামাগুড়ি দিয়ে বাংলায় ঢোকার চেষ্টা করছেন, কিন্তু যাদের পায়ের নীচে মাটিই নেই, তাদের শৃঙ্গ জয়ের স্বপ্ন হাস্যকর।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.