নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়িতে গ্যারাজে এসির গাড়িতে গ্যাস ভরার সময় আচমকা বিস্ফোরণ ঘটে । এই ঘটনায় জখম হলেন চার জন । পুলিশ সূত্রে খবর, বুধবার এই আচমকা বিস্ফোরণ ঘটে শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডের পাঞ্জাবি পাড়ায় । ইতিমধ্যে আহতদের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সূত্রের খবর , আজ বুধবার সকালে শিলিগুড়ির পাঞ্জাবিপাড়া এলাকার একটি গ্যারাজে সেনার গাড়িতে এসির গ্যাস ভরা হচ্ছিল । সেই সময় আচমকা দুর্ঘটনা
ঘটে । এই বিস্ফোরণ কাণ্ডে চার জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জন গ্যারাজ কর্মী এবং একজন সেনা কর্মী জখম হয়েছে ।
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অতিরিক্ত ডেপুটি কমিশনার শুভেন্দ্র কুমার বলেন, বিস্ফোরণ কাণ্ডে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। লিখিত কোনও অভিযোগ দায়ের হলে অবশ্যই ঘটনার তদন্ত হবে।’’ এছাড়া এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘‘ এখানে বহু দিন ধরে বাইরে থেকে বড় বড় গ্যাস সিলিন্ডার নিয়ে এসে কাজ হচ্ছে । এর আগেও বহু বার আমরা দোকান মালিককে বলেছি, এখান থেকে সরে যাওয়ার জন্য। কিন্তু তাতেও কোনো লাভের লাভ হয়নি । যার জেরে আজ বড় দুর্ঘটনা ঘটল। আমরা স্থানীয়রা আতঙ্কে রয়েছি।’’







