পশ্চিমবঙ্গ সরকারের ওবিসি আইন সংরক্ষণ বাতিল প্রসঙ্গে বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সাংবাদিক বৈঠক থেকে দিলীপ ঘোষ বলেন, মহামান্য কলকাতা উচ্চ আদালত পশ্চিমবঙ্গ সরকারের ওবিসি সংরক্ষণ আইন বাতিল করেছেন। ৫ লক্ষ ত্রুটিপূর্ণ সার্টিফিকেট বাতিল করা হচ্ছে। এটা একটা রাজনৈতিক পদক্ষেপ ছিল তৃণমূল সরকারের। অনেক বড় একটা ফর্ড,যার বিরুদ্ধে আমরা লড়ছিলাম । যখন থেকে সিপিএম এটা শুরু করেছিল ১০ সালে তাদের উদ্দেশ্য ছিল রাজনৈতিক। ভোট নেওয়া একটা মূল উদ্দেশ্য ছিল। সিপিআইএম শুরু করেছিল তৃণমূল সেটাকে বাড়িয়েছে। সমাজে যে অব্যবস্থা মহিলাদের অসম্মান, অত্যাচার রাজনৈতিক হিংসা সিপিএমের আমলেই ছিল। কেবল রাজনৈতিক স্বার্থে নির্বাচন যেটার লক্ষ্যে সমাজে পিছিয়ে পড়া মানুষদের ব্যবহার করা হচ্ছে। সিপিআইএমের সমস্ত অপকর্ম তৃণমূল সরকার বিশ বৃক্ষে জল দিয়ে বাড়িয়েছে। সুকুমার মাহাতো একজন কুড়মি সম্প্রদায়ের ভক্ত মানুষ বলে আমরা জানি। কিন্তু এস টি সার্টিফিকেট পেয়ে তিনি বিধায়ক হয়েছেন।
Read Next
November 12, 2026
অফিসটাইমে বড় বিপত্তি! ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল, থমকে শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা
November 10, 2026
চলন্ত বাইকে মোবাইলে ভিডিও করার অভিযোগ! বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, জখম ৩
November 9, 2026
শ্বশুরবাড়িতে খাওয়াদাওয়ার পরেই অসুস্থ, হাসপাতালে মৃত্যু যুবকের! খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী
November 8, 2026
নন্দীগ্রামবাসীকে ১৫ কোটির ‘দীপাবলির উপহার’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
November 7, 2026
নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলের স্বপ্নপূরণে ২.৩০ কোটির BMW উপহার বর্ধমানের ব্যবসায়ীর!
November 6, 2026
দেশলাই কিনতে এসে মুদির দোকানে তোলাবাজির অভিযোগ! প্রতিবাদ করতেই হামলা, থানায় যাওয়ার পথেও মারধর
Related Articles
Check Also
Close







