বর্তমানে দিল্লির কেন্দ্রীয় সরকারের পাখির চোখ হয়ে দাঁড়িয়েছে বাংলা। তাই পশ্চিমবঙ্গে নিজের জায়গা ধরে রাখতে লাগাতার জনসভা করছেন অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারে এক ব্যতিক্রম ঘটনা ঘটলো গেরুয়া শিবিরের মধ্যে। যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলীর কাছে পৌঁছালো প্রধানমন্ত্রী বিশেষ বার্তা।
পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ও অমিত শাহের পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও জনসভা করছে। এছাড়ার পদ্ম শিবিরের হয়ে রোড শো’তে ঝড় তুলছেন মিঠুন চক্রবর্তী। লোকসভা নির্বাচনের শুরুতে প্রধানমন্ত্রীর ফোন গিয়েছিল বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের কাছে। তারপরেই বিজেপি কর্মী সমর্থকেরা অনেকটাই উৎসাহিত হয়েছিল। এমনকি শোরগোল পরে গিয়েছিল বঙ্গের গেরুয়া শিবিরে। এছাড়াও ২৪ এর নির্বাচনে অনেক অভিনবত্বই দেখা যাচ্ছে।
এবার বঙ্গ বিজেপিতে সেরকম একটা ঘটনা ঘটলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকে বিশেষ বার্তা পেলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ড: অনির্বাণ গাঙ্গুলী। সেই বার্তায় ছিল প্রার্থীর জন্য শুভেচ্ছা। পাশাপাশি বার্তার মধ্যে প্রধানমন্ত্রীর সুরে ছিল জয়ের বিষয়ে আশার বাণী। এছাড়াও প্রার্থীর কাজে ভুওষি প্রশংসা করলেন বিজেপির সুপ্রিমো। বিরোধী রাজনৈতিক দলগুলিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করবে বলে দাবি করলেন তিনি। সর্বশেষ মোদি প্যারেন্টের বিষয় সাধারণ মানুষের মধ্যে আরো সচেতনতা জাগিয়ে তুলতে বিজেপি প্রার্থীকে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী।







