রাজনীতি

‘রাজ্য দেউলিয়া হয়ে গেছে’! কটাক্ষ শুভেন্দুর

রাজ্যের আর্থিক দুরবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজেরা সোশ্যাল মিডিয়া একাউন্টে তিনি লেখেন, মারাত্মক আর্থিক দুরবস্থা দিয়ে যাচ্ছে রাজ্য। আর্থিক শূন্যতায় রাজ্য সরকার এখন দেউলিয়া হয়ে গেছে। সেই জন্য রাজস্ব বৃদ্ধির চেষ্টা করছেন তিনি, কিন্তু এটা সম্পূর্ণ অনৈতিক।

পুজোর সময় পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যেনো বেশি করে জরিমানার টাকা আদায় করা হয়। সেই নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার। সেই নির্দেশ নিয়েই কটাক্ষ করেছে বিরোধী দলনেতা ‘শুভেন্দু অধিকারী’। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন,”পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপির মাধ্যমে তিনি সমস্ত পুলিশ কমিশনারেট ও জেলা পুলিশকে নির্দেশ দিয়েছেন যাতে জরিমানার টাকা বেশি করে আদায় করা যায়। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে ২৭ কোটি রাজস্ব আদায় করতে বলা হয়েছে। আসানসোল-দুর্গাপুরের কমিশনার বাঁশকোপা নাকা পোস্ট উদ্বোধন করে সেদিকে এগোলেন।” তিনি আরও লেখেন “এটা আমার উপদেশ,ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি যতটা সম্ভব রেলের ওয়াগন ব্যবহার করুন পণ্য পরিবহণের জন্য, যাতে পশ্চিমবঙ্গ পুলিশের হয়রানি এড়াতে পারেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.