সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
শিক্ষা শুধু পুঁথিগত বিষয় নয়, সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য নবতম উদ্দোগ গ্রহন করল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার ছোটোখেলনা সুরেন্দ্র স্মৃতি বিদ্যামন্দির।
শারদ উৎসবের সূচনালগ্নে বিদ্যালয়ের পক্ষ থেকে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ৪টি শিক্ষামূলক আবরন উন্মোচন সহ বিদ্যালয়ের কৃতী ছাত্রছাত্রীদের পুরষ্কৃত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহড়দা কালীপদ বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক অজিত সামন্ত, পিংলা কলেজের অধ্যক্ষ ডঃ সুকুমার চন্দ্র, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার গৌরি সহ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এদিন রক্তদান জীবনদান, সেভ ওয়াটার সেফ আর্থ মডেল সহ, বিদ্যালয়ের ৫০ বছর পূর্ত্তি সহ যুব সাংসদ প্রতিযোগীতায় জেলায় তৃতীয় স্থান অর্জন করায় স্মারক হিসেবে এই মডেলের উন্মোচন বলে জানায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার গৌরী।







