নিজস্ব সংবাদদাতা: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে কিনা সে বিষয়ে আদলতের দারস্থ হয়েছিল বিরোধী দলগুলি। আজ বিরোধীদের করা মামলার পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্টের বিচারপতি টি.এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশান বেঞ্চ নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানোর স্পষ্ট রায় দান করেন।
মহামান্য হাইকোর্ট নির্বাচন কমিশানকে স্পষ্ট নির্দেশিকা দেন স্পর্শকাতর এলাকায় এবং যেখানে রাজ্য পুলিশের সংখ্যা কম সেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে। ইতিমধ্য মহামান্য কোর্ট সাতটি জেলাকে স্পর্শকাতর এলাকা বলে চিহ্নিত করেছেন। আগামী দিনে পরিস্থিতি বুঝে এই স্পর্শকাতর এলাকা বাড়তে পারে বলেও জানান।
মহামান্য হাইকোর্ট বলেন, নির্বাচন কমিশানের উচিৎ ভয় মুক্ত পরিবেশে ভোট করানো।
এছাড়াও নির্বাচনে প্রতিটি পোলিং স্টেশানে CCTV ক্যামেরা লাগাতে হবে। প্রয়োজনে ভিডিওগ্রাফি ও লাইফ স্ট্রিমিং এর ব্যবস্থা রাখতে হবে। পোলিং অফিসারকে যথাযথ নিরাপত্তা দেওয়ার সুব্যাবস্থা করার কথা বলেন বিচারপতি দ্বয়ের ডিভিশান বেঞ্চ।
মহামান্য হাইকোর্ট রায় দেন পঞ্চায়েত ভোটে চুক্তিভিত্তিক কর্মীদের ও NCC ছাত্রদের চতুর্থ পোলিং অফিসার হিসাবে কাজে লাগাতে পারে। তবে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা নিয়ে নির্বাচন কমিশানের উপরেই দায়িত্ব দিয়েছেন।







