জেলারাজনীতি

তুমুল অশান্তি ও বোমাবাজি কংগ্রেস প্রার্থীর বাড়িতে

সামনেই লোকসভা নির্বাচন। আর সেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে সমস্ত রাজনৈতিক দল যখন একাধিক কর্মসূচিতে ব্যাস্ত ঠিক তখনই কংগ্রেস প্রার্থী হিসাবে গ্রাম পঞ্চায়েতের ভোটে জেতা প্রার্থীর বাড়িতে গতকাল রাত থেকে চলছে তুমুল অশান্তি, গন্ডগোল এবং বোমাবাজি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি থানার অন্তর্গত গাজীপুরের ছ্যামনা মনি গ্রামে। সকালেও সেই বোমাবাজি বহাল ছিল।

সূত্রের খবর, কুলপি থানার অন্তর্গত গাজীপুরের ছ্যামনা মনি গ্রাম পঞ্চায়েতের এক কংগ্রেস নেতার বাড়ি লক্ষ্য করে গতকাল রাত থেকে বোমাবাজি করা হয়। পরবর্তীকালে স্থানীয় পুলিশে খবর দিলে কিছুক্ষণের মধ্যেই বিশাল পুলিশবাহিনী ওই কংগ্রেস নেতার বাড়িতে উপস্থিত হয়। দূর্ঘটনাস্থলে পৌঁছেই তাঁরা অবস্থা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.