করিম বেঞ্জেমা, রবার্ট লেওয়ানডস্কি, সাদিও মানে, কেভিন ডি ব্রুইন এই ৪ জনই ছিল পুরুষদের ব্যালন ডি’অর জেতার দৌড়ে ফাইনাল ফোর-এ। বাকিদের পিছনে ফেলে যোগ্য দাবিদার হিসেবেই এই পুরস্কার জিতলেন ফ্রান্স তথা রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেঞ্জেমা। কিংবদন্তি জিনেদিন জিদান এর হাত থেকে ব্যালন ডি’অর পুরস্কার তুলে দেওয়া হল করিম বেঞ্জেমা হাতে। পঞ্চম ফরাসি ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতলেন বেঞ্জেমা।
টানা দ্বিতীয়বার স্পেন জাতীয় দল তথা বার্সেলোনার ফুটবলার অ্যালেক্সিয়া পুতেয়াস। মহিলাদের ব্যালন ডি’অর জিতলেন। এই ফুটবলারের হাতে পুরস্কার তুলে দেন আন্দ্রে শেভচেঙ্কো।
গত বছর থেকে দেশ এবং ক্লাবের হয়ে এক মরসুমে সর্বাধিক গোলদাতার জন্য গার্ড মুলার ট্রফি দেওয়া শুরু করেছে ব্যালন ডি’অর কর্তৃপক্ষ। এ বারও এই পুরস্কার জিতলেন গত মরসুমে ৫৭ গোল করা পোল্যান্ড তথা বার্সেলোনা তারকা রবার্ট লেওয়ানডস্কি। লেওয়ানডস্কি এই পুরস্কার নিয়ে বলেন, ‘আমার কাছে গার্ড অনুপ্রেরণা। এই পুরস্কার আমার কাছে গর্বের। ফুটবলার হিসেবেই শুধু নয়, মানুষ হিসেবেও আইকন ছিলেন গার্ড মুলার।’







