বিনোদন

অভিষেক বচ্চন আসছেন ‘অ্যানিম্যাল’ ঘরানার কসাই রূপে! সন্দীপ রেড্ডি ভাঙ্গার ইউনিভার্সে যুক্ত হচ্ছেন ‘জুনিয়র বচ্চন’?

সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যাকশন-ইমোশন মেশানো ‘অ্যানিম্যাল’ ঘরানায় এবার যুক্ত হতে চলেছেন অভিষেক বচ্চন, বলি ইন্ডাস্ট্রিতে এমনই গুঞ্জন তুঙ্গে। রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’-এর কসাইরূপী আজিজ চরিত্রের রেশ যেন এবার ছড়িয়ে পড়ছে জুনিয়র বচ্চনের দিকেও।

এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন শান্মুখ গৌতম ঘন্টাশালা, যিনি অতীতে ‘অর্জুন রেড্ডি’, ‘কবীর সিং’ এবং ‘অ্যানিম্যাল’-এর মতো হিট ছবিতে সন্দীপ রেড্ডির সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন। এবার তিনি নিজেই ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আনছেন এক নতুন অ্যাকশন থ্রিলার, যেখানে অভিষেক বচ্চনকে দেখা যাবে এক রক্তমাখা, রহস্যময় কসাই চরিত্রে। প্রযোজনায় রয়েছে পিপলস মিডিয়া ফ্যাক্টরি, যারা ‘জাঠ’ নামের ছবি দিয়ে হিন্দি ইন্ডাস্ট্রিতে পা রেখেছিল। সূত্র অনুযায়ী, চলতি বছরের শেষেই শুরু হবে এই সিনেমার শ্যুটিং।

বর্তমানে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবিতে খলনায়কের চরিত্রে ব্যস্ত অভিষেক, কিন্তু নতুন ছবিতে তাঁর রূপান্তর হতে পারে আরও বেশি চমকপ্রদ। জানা যাচ্ছে, তাঁর চরিত্রের লুক-ডিজাইন ও নির্মাণ হচ্ছে ‘অ্যানিম্যাল’-এর পোস্ট-ক্রেডিট দৃশ্যে দেখা রণবীরের কসাইরূপের অনুপ্রেরণায়। সব মিলিয়ে, ভাঙ্গা ঘরানার অ্যাকশনভরা সিনেমার ভক্তদের জন্য আবারও আসছে রক্ত-ঘাম-আবেগে ভরপুর এক নতুন কাহিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.