হলিউডের জনপ্রিয় অভিনেতা মাইকেল ম্যাডসেন আর নেই। বৃহস্পতিবার তার মালিবুর বাসভবন থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্তৃপক্ষ এবং অভিনেতার বিশিষ্ট আধিকারিক। ৬৭ বছর বয়সী এই অভিনেতার হঠাৎ মৃত্যুতে চলচ্চিত্র দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রায় চার দশকেরও বেশি সময় ধরে চলা অভিনয় জীবনে ম্যাডসেন একের পর এক শক্তিশালী চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছেন। কোয়েন্টিন ট্যারান্টিনোর ‘রিজার্ভোয়ার ডগস’-এ মিস্টার ব্লন্ড এবং ‘কিল বিল ভলিউম ২’-এ বাড চরিত্রে তার অভিনয় স্মরণীয় হয়ে আছে সিনেপ্রেমীদের কাছে। তার ক্যারিয়ারে আরও উল্লেখযোগ্য অনেক সিনেমা ও টিভি প্রজেক্ট রয়েছে, যার জন্য তিনি অসংখ্য প্রশংসা অর্জন করেছেন।
ম্যাকডসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সহকর্মী শিল্পী, নির্মাতা ও ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন। অনেকেই তার অভিনয় দক্ষতা, ক্যারিশমা এবং পর্দার পেছনের মানবিক গুণাবলী স্মরণ করে আবেগপ্রবণ বার্তা দিচ্ছেন। দীর্ঘ অভিনয় জীবনে তিনি হলিউডে নিজস্ব অবস্থান গড়ে নিয়েছিলেন, যা নতুন প্রজন্মের অভিনেতাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। মৃত্যুকালে মাইকেল ম্যাডসেন তার স্ত্রী, চার পুত্র এবং এক বোনকে রেখে গেছেন। তার অকালপ্রয়াণে পরিবার ও ঘনিষ্ঠজনেরা ভীষণ শোকাহত। বর্তমানে তার মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চালাচ্ছে স্থানীয় প্রশাসন।







