বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির দর্শকেরা অপেক্ষায় বসে রয়েছে ফের পর্দায় দেব-শুভশ্রীর রোমান্স দেখতে। ৯ বছরের অপেক্ষাকৃত সিনেমা অবশেষ আগস্ট মাসে পর্দা কাঁপাতে চলেছে। এরমধ্যে আলোড়ন ফেলে দিয়েছে এই সিনেমার টিজার। এবার এই সিনেমা নিয়ে মানুষের উন্মাদনা আরো বেড়ে গেল এই সিনেমার প্রথম গানের টিজার।
এখন পর্যন্ত বাংলা সিনেমার অন্যতম হিট জুটি দেব শুভশ্রীর শেষ সিনেমা। বহু চর্চা ও জল্পনার পর অবশেষে চূড়ান্ত হয়েছে এই সিনেমার রিলিজের তারিখ। তারপর থেকেই দিন গোনা শুরু হয়ে গিয়েছে দর্শকমহলে। এই প্রবল উচ্ছ্বাসের মধ্যে মুক্তি পেয়েছে এই সিনেমার টিজার। যা প্রকাশ্যে আসার পর ভালবাসায় সকলে। কয়েকটা দিনের নেট দুনিয়ায় ছাড়িয়ে গিয়েছে চার মিলনের উপর ভিউজ। বলাই যায় টিজার মুক্তি পাওয়া মাত্রই মানুষের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে। এরই মধ্যে প্রকাশ্যে এলো এই সিনেমার প্রথম গানের টিজার।
এই অপেক্ষাতে সিনেমার প্রথম গান হিসেবে প্রকাশিত হয়েছে ‘গানে গানে’ নামে একটি গানের টিজার। যেখানে ২৩ সেকেন্ডের টিজারে এই সিনেমার পরিচালক ও সঙ্গীত শিল্পীদের নাম প্রকাশ্যে আনা হয়েছে। পাশাপাশি দেখা হয়ে গিয়েছে একটি স্টিল ছবিতে নায়িকা সাইকেল নিয়ে নায়কের সঙ্গে হাঁটছেন। এরপরেই এই গানের মুক্তি অপেক্ষায় দিন গোনা শুরু করেছে। সব মিলিয়ে এই সিনেমা নিয়ে মানুষের উন্মাদনা আরো কয়েক গুণ বেড়ে গেল।







