রাজনীতিরাজ্য

দীঘার পর , এবার বাংলায় আসছে পুরীর প্রসাদও ! বড় ঘোষণা শুভেন্দুর

দীঘার পর , এবার বাংলায় আসছে পুরীর প্রসাদও ! রথের দিনই বাংলায় আসছে পুরীর প্রসাদ । রাজ্যে ৫ দিন ধরে , পুরীর প্রসাদ বিলি চলবে , বলে জানিয়েছেন বিরোধী দলনেতা । তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে রথের দিন পুরীর প্রসাদ আসবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী ।শুভেন্দু অধিকারী জানিয়ে দেন , তমলুকে পুরীর প্রসাদ আসবে, তবে তা গজা-প্যাড়া হবে না।

এবিষয়ে তৃণমূল নেতা তন্ময় ঘোষের কটাক্ষ, “দেবতা নিয়ে রাজনীতি করার ভিন্ন প্রচেষ্টা। জগন্নাথ দেবের ওপর যাঁরা ভরসা করেন, তাঁদের কাছে তিনি কোথায় অবস্থিত, সেটা গুরুত্বপূর্ণ নয়। সেটা দিঘা হোক কিংবা পুরী। দিঘায় মন্দির উদ্বোধনের পর প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করছেন। একই দিনে আরও একটা মন্দির থেকে প্রসাদ এনে যেন বিভাজনের সৃষ্টি করছেন। বাঙালি বিরোধী অবস্থান।”

আবার অন্যদিকে , প্রসাদ বিতরণ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও । মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বাংলার বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ । আর তার মাঝেই গেরুয়া শিবিরের নেতা হিডকোর অর্থ বরাদ্দের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন । পদ্ম শিবিরের নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিস্ফোরক দাবি, হিডকো প্রসাদ বিলিতে ৪২ কোটি টাকা দিয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.