রাজ্য

‘গঙ্গা ভাঙন রোধেও টাকা দেওয়া হচ্ছে না’ কেন্দ্রের বঞ্চনার অভিযোগে ফের সরব মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদে ভাঙণের কবলে যে এলাকাগুলি, তা পরিদর্শন করে ক্ষোভপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে সরাসরি গঙ্গা ভাঙন নিয়ে কেন্দ্রকে নিশানা করেন তিনি। নদী ভাঙন রোধেও টাকা দিচ্ছে না কেন্দ্র, অভিযোগ মুখ্যমন্ত্রীর। অন্যদিকে, সামশেরগঞ্জে গঙ্গা ভাঙন রোধে বরাদ্দ ৫০ কোটি থেকে বাড়িয়ে ১০০ কোটি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুর্শিদাবাদে মমতার উবাচ, ‘ভাঙন মোকাবিলা কেন্দ্রের বিষয়, রাজ্যের বিষয় নয়। ফরাক্কা ব্যারাজ নিয়ে সাহায্য় করেনি কেন্দ্র। ওরা হিংসা, কুৎসা নিয়ে মাথা ঘামায়।’ পরবর্তীতেই কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগে ফের সরব হন তিনি।

মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘১০০ দিন ও আবাস যোজনার টাকা আটকে রেখেছে। ওবিসি স্কলারশিপের টাকাও বন্ধ করে দিয়েছে। ফরাক্কা ব্যারাজে ড্রেজিং করে না, পলি জমে গিয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.