রাজ্য

খাস কলকাতার বুকে আবরও খোঁজ মিললো এক কামানের!

ফের খাস কলকাতার বুকে স্ট্র্যান্ড রোডে ফেয়ারলি প্লেসে রেলের অফিস লাগোয়া ফুটপাতে খোঁজ মিলল এক কামানের। বহু বছর ধরেই এই স্থানে দেখা যেত কামান-এর মুখ। পশ্চিমবঙ্গ অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এবং অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায় এর, বিষয়টি নজরে আসতে বৃহস্পতিবার সকাল থেকে সেই কামান উদ্ধার করতে শুরু হয় খনন কার্য্য। এদিন ওই স্থানে উপস্থিত ছিলেন অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল বিপ্লব রায়, বন্দুক ও কামান বিশেষজ্ঞ অমিতাভ কারকুন, পুলিশ এবং সিইএসসি-র কর্মীরা।

 

বিপ্লব রায় জানান, অনুমান করা হচ্ছে এই কামানটি ব্রিটিশ দের সময়কালে তৈরি, এর উচ্চতা ১০ থেকে ১৩ ফুট হতে পারে। এবং আগামীদিনে এই কামান টি উদ্ধার করে স্টেট জুডিশিয়াল মিউজিয়াম এবং রিসার্চ সেন্টারে এই কামান-এর ইতিহাস সহ স্থাপন করা হবে।

 

কামান বিশেষজ্ঞ অমিতাভ কারকুন জানান, এই কামানটির গঠনের সঙ্গে ব্রিটিশদের তৈরি কামানের গঠনের মিল রয়েছে। তাই এটিও ব্রিটিশদের তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে পুরোপুরি মাটি থেকে তুলে আনার পরে পরীক্ষা-নিরীক্ষা করা হলে তবেই কামানটির প্রকৃত বয়স বোঝা যাবে।

 

তবে এদিন দুপুরের পর থেকে কামানের খনন কার্যে বাধ সাজে রেল কর্তৃপক্ষ।তাঁদের অভিযোগ, এই খোঁড়াখুঁড়ি যেহেতু রেলের ভবন লাগোয়া অঞ্চলে হচ্ছে, তাই কাজ শুরুর আগে তাঁদের অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। কারণ, মাটিতে এমন খোঁড়াখুঁড়ির ফলে রেলের ভবনের ভিত ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই আশঙ্কা থেকেই এ দিন কামান তোলার কাজ বন্ধ রাখতে বলেন তাঁরা।

 

সূত্রের খবর, সোমবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রেলের কর্তা, পুলিশ, সিইএসসি-র সঙ্গে পশ্চিমবঙ্গ অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল ও অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায়ের বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে, কী ভাবে ওই কামানটিকে মাটি থেকে তোলা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.