কলকাতা

রহস্য ! পশুশেল্টার থেকে উদ্ধার প্যাকেট ভর্তি কুকুর – বিড়ালদের দেহ

পশুশেল্টার থেকে উদ্ধার কুকুরদের প্যাকেট ভর্তি মৃতদেহ । ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে পর্ণশ্রীতে । জানা গিয়েছে , কুকুরগুলি সোমবার রহস্যজনকভাবে মারা যায় । তারপর স্থানীয় এক পশুশেল্টার থেকে উদ্ধার হয় কুকুরগুলির দেহ । তবে কুকুরগুলির প্যাকেট ভর্তি দেহ উদ্ধার হওয়ায় শুরু হয়েছে জল্পনা। আদেয় কি সাধারণ ভাবেই মৃত্যু হয়েছে কুকুর গুলির নাকি খুন করা হয়েছে তাদের ! উঠছে প্রশ্ন ।

স্থানীয়রা জানিয়েছেন , হঠাৎই পশু শেল্টার থেকে দুর্গন্ধ পাওয়া যায় । সন্দেহের বশে কয়েকজন সেই শেল্টারে ঢুকে পড়েন । ভিতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ। দেখা যায় , একাধিক কুকুর বিড়ালের মৃতদেহ পড়ে রয়েছে সেখানে । পাশাপাশি , প্যাকেট বন্দী অবস্থাতেও একাধিক দেহ উদ্ধার করা হয় বলে অভিযোগ । তারপরেই উত্তেজনা ছড়ায় ওই পশু শেল্টারকে কেন্দ্র করে ।

এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা লিখিত অভিযোগ দায়ের করে জানান , এই শেল্টার থেকে বাইরে পাচার করা হতো পশুর মাংস । তার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ মামলা রুজু করেছে বলে খবর । তবে ওই স্থানীয়ের দাবীর সত্যতা এখনো যাচাই করা হয়নি ।

পুলিশ খবর পাওয়া মাত্রই , ঘটনাস্থলে পৌঁছে কুকুরদের দেহগুলি উদ্ধার করে । ইতিমধ্যেই সেই দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে খবর । ময়নাতদন্তের রিপোর্ট এলেই , জানা যাবে কুকুরগুলির মৃত্যুর আসল কারণ । অপরদিকে শেল্টার কর্তৃপক্ষের দাবী, শেল্টারে ঢুকে স্থানীয়রাই জোর করে ভাংচুর চালান । স্থানীয়দের বিরুদ্ধে শেল্টার কর্তৃপক্ষের তরফেও দায়ের করা হয়েছে অভিযোগ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.