খেলাধুলা

হারের গ্লানিতে পেদ্রোকে চড়, চেলসির উল্লাস ছাপিয়ে গেল এনরিকের ক্ষোভ

মঞ্চ ছিল ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল। প্রতিপক্ষ দুই ইউরোপীয় জায়ান্ট— এক দিকে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি, অন্য দিকে তারকাহীন কিন্তু লড়াকু চেলসি। ট্রফি হাতে হাসল ইংল্যান্ডের ক্লাব, আর হার না হজম করতে পেরে রাগে মাথা গরম করলেন প্যারিস কোচ লুই এনরিকে। ম্যাচের পর চেলসির গোলদাতা জোয়াও পেদ্রোকে চড় মারলেন তিনি। তীব্র বিতর্কের ঝড় বইছে ফুটবল মহলে।

মাত্র দেড় মাস আগেই ইউরোপ দাপিয়ে বেড়িয়েছিল এনরিকের পিএসজি। মিউনিখে ইন্টার মিলানকে উড়িয়ে দিয়েছিল তারা। কিন্তু মেটলাইফ স্টেডিয়ামে সেই আত্মবিশ্বাস উধাও। প্রথমার্ধেই পামারের জোড়া গোল ও পেদ্রোর এক গোল হজম করে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ম্যাচে বলের দখল বা শট নেওয়ার দিক দিয়ে এগিয়ে থেকেও কাজে লাগাতে পারেননি হাকিমি, দেম্বেলেরা।

শেষ দিকে উত্তেজনা চরমে ওঠে। পিএসজির জোয়াও নেভেস কুকুরেয়াকে চুল টেনে ফেলে লাল কার্ড দেখেন। ম্যাচ শেষে উল্লসিত পেদ্রো এনরিকের সামনে উৎসব করতে গেলে ঘটে বিপত্তি— চড় কষান কোচ। পেদ্রো মাটিতে পড়ে গেলে দুই দলের মধ্যে হাতাহাতি শুরু হয়, মারেসকা পর্যন্ত জড়িয়ে পড়েন।

এই অশোভন আচরণের জেরে এনরিকের বিরুদ্ধে তদন্ত শুরু হতে পারে ফিফা-র তরফে। অনেকেই বলছেন, অহঙ্কারের খোলস ভেঙে পড়তেই সহ্য করতে পারেননি তিনি। তবে ফুটবলের মঞ্চে এই দিন চেলসির জয় যেমন ঐতিহাসিক, তেমনই এনরিকের কাণ্ড চরম লজ্জাজনক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.