খেলাধুলা

বিশ্বকাপ নিয়ে বোর্ডের চূড়ান্ত বৈঠক: রোহিত-কোহলির ভবিষ্যৎ কী?

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের দুই ব্যাটিং স্তম্ভ রোহিত শর্মা ও বিরাট কোহলি দলে থাকবেন কি না এই বিষয়টি নিয়ে চূড়ান্ত আলোচনা শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। এই দুই তারকার ভূমিকা কী হবে, তা স্পষ্ট করার জন্য শীঘ্রই একটি জরুরি বৈঠক ডাকা হবে। এই আলোচনায় প্রধান নির্বাচক অজিত আগরকর এবং কোচ গৌতম গম্ভীরও উপস্থিত থাকবেন।

জানা গেছে, বোর্ড চাইছে না যে এই দুই সিনিয়র ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে কোনো অনিশ্চয়তা থাকুক। একটি বোর্ড সূত্র একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, রোহিত ও কোহলির মতো অভিজ্ঞ খেলোয়াড়দের কাছ থেকে বোর্ড একটা পরিষ্কার রোডম্যাপ আশা করে। তাঁদের ২০২৭ সালের পরিকল্পনা কী, সেটা অবশ্যই জানাতে হবে। অনিশ্চয়তা নিয়ে খেলার কোনো সুযোগ নেই।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওয়ানডে সিরিজের পারফরম্যান্স নিয়ে বোর্ড কর্তারা পুরোপুরি সন্তুষ্ট নন। সূত্রটি আরও জানায়, তৃতীয় ওয়ানডেতে রান এলেও ততক্ষণে সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছিল। প্রথম দুটো ম্যাচে তাঁদের খেলার মান প্রত্যাশা পূরণ করতে পারেনি। বোর্ডের নির্দেশ স্পষ্ট সব সিরিজে এমন পারফরম্যান্স গ্রহণযোগ্য নয়।

২০২৭ বিশ্বকাপে রোহিতের বয়স হবে প্রায় ৪০, এবং কোহলির ৩৮। তাই ফিটনেস এবং ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। রোহিতকে তাঁর ফিটনেস নিয়ে আরও বেশি পরিশ্রম করতে বলা হয়েছে। বোর্ডের বার্তা স্পষ্ট: দু’জনকেই ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে এবং তরুণদের জন্য উদাহরণ তৈরি করতে হবে। বোর্ডের সূত্র বলছে, অস্ট্রেলিয়ার কঠিন পিচে রোহিত কোনো ঝুঁকি নিতে চাননি। কিন্তু এখন থেকে তাঁদের আরও সাহসী ব্যাটিং করতে হবে। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ এবং এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ এই সীমিত সংখ্যক ম্যাচেই নিজেদের প্রমাণ করার বড় সুযোগ রয়েছে এই দুই তারকার সামনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.