‘আমি পাঁচ মিনিট সময় নেব। আমাকে বলতে দিন। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আমার নিরাপত্তার কথা না ভেবেই নিজে ছুটে এসেছি। কারণ আমি আপনাদের আন্দোলনকে কুর্ণিশ জানাই। আমি নিজে অনেক সাফার করেছি। আমার পোস্টটা বড় কথা নয়। মানুষের পোস্টটাই বড় কথা। কাল সারারাত ঘুমোতে পারিনি। আমারও কষ্ট হয়েছে। আপনারা যেভাবে বসে আছেন, তাতে আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে। ৩৩-৩৪ দিন আমিও রাতের পর রাত ঘুমোইনি। আপনারা যখন রাস্তায় থাকেন আমাকেও পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়’, মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ দুপুর ১টা নাগাদ হঠাৎই স্বাস্থ্যভবনে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। আচমকা তাঁকে দেখে খানিক ঘাবড়েই যান সকলে। জুনিয়র ডাক্তারদের একাংশ, ‘বিচার চাই’ স্লোগানও তোলেন সেই সঙ্গে। এহেন আবহেই আলোচনার বসতে চান মমতা। একদম নরম সুরেই কথা বলেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে।
এদিন মমতা বললেন, ‘আমি যখন এসেছি, আমি কাজ করব।’
বিস্তারিত আসছে..







