বিশ্ব

রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্প! জারি সুনামি সতর্কতা জাপান-আমেরিকায়, হাওয়াইয়ে ২ ঘণ্টার মধ্যে ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা

রাশিয়ার কামছাটকা প্রদেশে ভূমিকম্পের ভয়াবহ অভিঘাত। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৮.৮! দুনিয়ার ইতিহাসে নবম সর্ববৃহৎ এই ভূমিকম্পের পর রাশিয়ার একাধিক উপকূলবর্তী অঞ্চলে দেখা গিয়েছে উত্তাল সমুদ্র। একাধিক জায়গা থেকে ইতিমধ্যেই আসতে শুরু করেছে সুনামির খবর।

এই কম্পনের প্রভাবে শুধু রাশিয়া নয়, জারি হয়েছে আন্তর্জাতিক সতর্কতা। জাপান, মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা, হাওয়াই, ওরেগন, ক্যালিফোর্নিয়া, ব্রিটিশ কলম্বিয়ার উপকূলে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। হাওয়াইয়ে ইতিমধ্যেই বাজতে শুরু করেছে সুনামি সাইরেন। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়।

জাপানের হোক্কাইডো অঞ্চলের হোকাডেটে ইতিমধ্যেই আছড়ে পড়েছে সুনামির ঢেউ। ১০ ফুট উচ্চতার সাগরঢেউ আছড়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গঠন। একটি স্কুল ভেঙে পড়ার খবরও এসেছে। ফুকুশিমা পরমাণু কেন্দ্র থেকে সরিয়ে নেওয়া হয়েছে কর্মীদের।

সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুরোধ জানিয়েছেন সতর্ক থাকার জন্য। নাগরিকদের উদ্দেশে বার্তা দিয়ে জানিয়েছেন, সরকারি ওয়েবসাইটে গিয়ে নিয়মিত আপডেট দেখে চলাফেরা করার কথা।

বিশ্ববাসীর সামনে নতুন করে আতঙ্কের ছবি। ভূমিকম্প ও সুনামির যৌথ আঘাতে ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রবল। ২০১১ সালে জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পরে এই প্রথম এত ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় দেখল বিশ্ব।

আপডেট পেতে নজর রাখুন আমাদের পোর্টালে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.