অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে রাজ্যজুড়ে একাধিক ছুটির জেরে কার্যত স্তব্ধ হতে চলেছে স্বাভাবিক জনজীবন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশাসনিক মহল—একটানা তিনদিন ছুটি উপভোগ করবেন ছাত্রছাত্রী ও কর্মজীবীরা। ইতিমধ্যেই ছুটির তালিকা পাঠানো হয়েছে শিক্ষা দপ্তর ও বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরে।
ছুটির তালিকা একনজরে—
📌 ৯ অগস্ট (শনিবার): রাখিবন্ধন
📌 ১৫ অগস্ট (শুক্রবার): স্বাধীনতা দিবস
📌 ১৬ অগস্ট (শনিবার): জন্মাষ্টমী
📌 ১৭ অগস্ট (রবিবার): সাপ্তাহিক ছুটি
এর মধ্যে ১৫ থেকে ১৭ অগস্ট পর্যন্ত টানা তিনদিন ছুটির ফাঁদে পড়ছে স্কুল-কলেজ থেকে সরকারি-বেসরকারি দপ্তরও। রাখি ও জন্মাষ্টমী ঘিরে উৎসবের আবহে ছাত্রছাত্রীদের মাঝে দারুণ উৎসাহ, কর্মজীবীদের মুখে হাসি।
তবে শিক্ষা মহলে উদ্বেগের ছায়া। শিক্ষাক্রমে ঘাটতি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। সে কারণে বিভিন্ন স্কুল-কলেজে অতিরিক্ত ক্লাস নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।
এদিকে, সামনে পুজোর ছুটি—২৬ সেপ্টেম্বর (চতুর্থী) থেকে শুরু হয়ে দশমী পর্যন্ত চলবে রাজ্য সরকারি ছুটি। অর্থাৎ অগস্টের ছুটি কাটিয়ে ওঠার আগেই আবার প্রস্তুতি শুরু পুজোর লম্বা ছুটির জন্য।
পরামর্শ একটাই—
এখনই গুছিয়ে ফেলুন অফিসের কাজ আর পড়াশোনা, কারণ দরজায় কড়া নাড়ছে ছুটির ঢল।







