রাজনীতিরাজ্য

সন্দেশখালি যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দুর

২৪ এর লোকসভা নির্বাচনে সবচেয়ে শোরগোল পরেছিল সন্দেশখালি নিয়ে। তাই সেই ভোটের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন ভোটে জয়লাভ করার পর সন্দেশখালি যাবেন তিনি। এবার তিনি কথা রেখে সন্দেশখালিতে প্রশাসনিক বৈঠক করলেন।

সন্দেশখালির মহিলারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান জানিয়েছিল। তখন তিনি বসিরহাটে ভোটের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছিলেন ভোটের পরে তিনি যাবেন বসিরহাটে। সন্দেশখালি মহিলাদের আহবানে সাড়া দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেটা নিয়েই তীব্র কটাক্ষ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি বাংলার হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্যাগ করেছে।

এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ” উনি সব জায়গায় যেতে পারেন। ভারতীয় নাগরিক হিসেবে আমরা সকলেই যেখানে খুশি যেতে পারি। যখন সন্দেশখালি মহিলাদের মুখ্যমন্ত্রীকে প্রয়োজন ছিল তখন তিনি জানেন। তখন তিনি বিধানসভায় দাঁড়িয়ে শাজাহানকে সমর্থন করেছেন। নন্দীগ্রামে কেউ সবাইকে ভয় দেখাচ্ছ। তবে হিন্দুরা তাকে ত্যাগ করেছে। সন্দেশখালিতে রেখা পাত্র ৭০০০ ভোটে লিড করেছ। বসিরহাটে জিততে পারেনি কারণ বেশিরভাগ সেখানকার জনসংখ্যা মুসলমান রয়েছে। যারা কোনদিনও মোদীজিকে ভোট দেবেন না। তবে এখানকার হিন্দুরা তাকে বারবার হারাবে”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.