মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ। সাধারন মানুষকে পথ নিরাপত্তা দিতে এই বিশেষ প্রকল্প শুরু করেছিল রাজ্য সরকার। সেই প্রকল্প কে আরো বেশি জন মানসে ছড়িয়ে দিতে এবং সাধারণ মানুষকে পথ নিরাপত্তা নিয়ে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ।
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত আতপুর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে নোয়াপাড়া থানার অন্তর্গত ইছাপুর মানিকতলায় অনুষ্ঠিত হলো ট্রাফিক সচেতনতা মূলক প্রচার ও স্বাস্থ্য পরীক্ষা শিবির । মানুষকে সচেতন করতে এবার স্কুল পড়ুয়াদের নিয়ে নানা কর্মসূচিরও আয়োজন করেছে ব্যারাকপুর কমিশনারেট। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক সৌমানন্দ সরকার এসিপি জগদ্দল অভিষেক বলিআর ট্রাফিক আধিকারিক নর্থ জন শেখ কুতুব উদ্দিন বাক্তিয়া আতপুর সাব ট্রাফিক গার্ডের ওসি রাজেন্দ্র সরকার বিধায়ক সোমনাথ শ্যাম পৌর মাতা, রিয়া আচার্য পৌরপিতা বিপ্লব মালো পিনাকী দাস সমাজসেবী সমীর আচার্য সহ বিশিষ্টজনেরা। এদিন স্কুলের ছাত্র দের নিয়ে একটি পদ যাত্রার মধ্যে দিয়ে এই সচেতনতা অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি এদিন সচেতনতার বার্তা দিয়ে বলেন সাধারণ মানুষকে বুঝতে হবে রাস্তায় বেরালে ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে কারণ তাদের বাড়িতে তাদের প্রিয় জনেরা অপেক্ষা করেন ‘







