জেলাদেশ

বিধায়কের সীমান্তবর্তী এলাকা পরিদর্শন, স্থানীয়দের করলেন আশ্বস্ত

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলমান থাকলেও সীমান্ত এলাকায় মাঝে মাঝেই গোলাবর্ষণের ঘটনা ঘটছে। এই উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জলপাইগুড়ির বেরুবাড়ি এলাকায় পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক প্রদীপ কুমার বর্মা।

সীমান্ত ঘেঁষা গ্রামগুলোর মানুষের সঙ্গে কথা বলেন তিনি। স্থানীয়দের থেকে সরাসরি শোনেন তাদের সমস্যার কথা। অনিশ্চয়তা এবং আতঙ্কের মধ্যেও যাতে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, সেই দিকেই গুরুত্ব দেন বিধায়ক। তিনি বলেন, “বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে। আতঙ্কের কিছু নেই।”

পরিদর্শনের সময় তিনি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনায় বসেন। সীমান্ত অঞ্চলের বাজারে পণ্য সামগ্রীর দাম যেন অযথা বৃদ্ধি না পায়, সে বিষয়েও সতর্ক করেন ব্যবসায়ীদের। অহেতুক মুনাফার চেষ্টা না করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেন তিনি। ব্যবসায়ীরাও আশ্বাস দেন, তারা দামের ক্ষেত্রে স্বাভাবিকতা বজায় রাখবেন।

বিধায়ক প্রদীপ কুমার বর্মা এদিন প্রশাসনের পক্ষ থেকে সীমান্ত এলাকায় নজরদারি এবং নিরাপত্তা জোরদার করার কথাও জানান। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, যেকোনো সমস্যায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

এই পরিদর্শনের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে। বিধায়কের সরাসরি যোগাযোগ এবং উদ্বেগের জায়গা থেকে পরিস্থিতি পর্যালোচনার পদক্ষেপ প্রশংসিত হয়েছে স্থানীয়দের মধ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.