রাজ্য

উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা, সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিয়ো

দেহরাদুনে ভয়াবহ দুর্ঘটনা, রাতে পার্টি করে আসার পথে দুর্ঘটনা। দুর্ঘটনায় ছিন্নভিন্ন দেহ, রাস্তায় একদিকে ছড়িয়ে কাটা মুণ্ড অন্যদিকে পড়ে রয়েছে কাটা দেহাংশ। দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটিও।

বর্তমান সময়ে সমাজ মাধ্যমে ভাইরাল দুর্ঘটনার এক ভিডিও। যেখানে দেখা যাচ্ছে একজনের কাটা মুণ্ড রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। অন্যজনের দেহ দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটির ভিতর থেকে বেরিয়ে রয়েছে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় দেহাংশ। সূত্রের তথ্য অনুযায়ী দুর্ঘটনাটি ঘটেছে ১২ নভেম্বর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হাইওয়ের উপরে ট্রাকটি দাঁড়িয়ে ছিল। সেই সময় পেছন থেকে এসে সজোরে ধাক্কা মারে ইনোভা গাড়িটি। সংঘর্ষে ছাদ উড়ে , দুমড়ে মুচড়ে যায় গাড়িটি।

দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে ৭ জন যুবক-যুবতী ছিলেন। তারা পার্টি করে মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে ছিলেন। মৃতদের নাম কুণাল কুকরেজা (২৩), অতুল আগরওয়াল (২৪), ঋষভ জৈন (২৪), নব্যা গোয়েল (২৩), কামাক্ষী (২০), গুনিত (১৯)। সিদ্ধার্থ আগরওয়াল (২৫) নামক যে যুবক পার্টির আয়োজন করেছিল, একমাত্র সেই দুর্ঘটনায় রক্ষা পেয়েছে। তবে তার অবস্থাও বর্তমানে সঙ্কটজনক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.