প্রেমিকার বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, সেই কথা প্রেমিককেজানতেই চিত্রটা একেবারে বদলে গেল। বিয়ের জন্য চাপ দিতেই প্রেমিকাকে মারধোর, এমনকি গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়। শেষে থানায় দ্বারস্থ হয় প্রেমিকা। ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডায়।
গৌর সিটির বাসিন্দা ওই যুবতীর দাবি, অভিযুক্ত যুবকের সঙ্গে বিগত দুই বছর ধরে সম্পর্ক ছিল তাঁর। সম্প্রতি যুবতীর বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করলে প্রেমিককে সে কথা জানায়। কিন্তু তখনই বেঁকে বসে ওই যুবক। এই নিয়ে তাঁদের মধ্যে শুরু হয় বচসা। যা গিয়ে পৌঁছায় একেবারে মারধরের দিকে। শুধু তাই নয় ওই যুবতীকে জোর করে নগ্ন করে তাঁর গোপনাঙ্গে লঙ্কার গুড়ো ছিটিয়ে দেয়।
ঘটনার পরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই যুবতী। স্থানীয় হাসপাতালে তাকে ভর্তি করা হয়। একটু সুস্থ হয়ে ওই যুবতী থানায় দ্বারস্থ হয়। প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়ার করেন। ওই যুবক নিখোঁজ। পুলিশ পুরো ঘটনার তল্লাশি শুরু করেছে।







