পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভা পরিচালিত ১২ তম বইমেলা শুভ উদ্বোধন হলো ৫ই জানুয়ারি শুক্রবার মেমারি বাসস্ট্যান্ডে।
শুভ উদ্বোধন করেন, পূর্ব বর্ধমান জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। পতাকা উত্তোলন ও নব নির্মিত স্থায়ী মঞ্চে নারকেল ফাটিয়ে উদ্বোধন করেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিশ্বাস, পাশাপাশি বইমেলায় মঞ্চের ফিতে কেটে প্রদীপ প্রজ্জলন করে ও ঘন্টা বাজিয়ে বইমেলা উদ্বোধন করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। বইমেলা ৫ই জানুয়ারি থেকে ১৫ই জানুয়ারি পর্যন্ত চলবে। প্রত্যেকদিন বেলা ১২:০০ টা থেকে রাত্রি ৯ পর্যন্ত চলবে।
মোট ৪৮ টি বুক স্টল সহ অন্যান্য বাণিজ্যিক স্টলও আছে।
প্রত্যেকদিন স্বামী বিবেকানন্দের মঞ্চে বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান হবে বলেও জানা গেছে।
উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার দুই অতিরিক্ত জেলাশাসক, পূর্ব বর্ধমান সদর দক্ষিণ মহকুমার শাসক কৃষ্ণেন্দু মন্ডল মেমারি এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শতরূপা ঘোষ, মেমারি থানার ওসি দেবাশীষ নাগ, বি এম ও এইচ দেবাশীষ বালা, জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক রামশঙ্কর মন্ডল, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত,জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি, সকল কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।







