জেলা

সাহড়দায় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসংযোগ সভা !

নিজস্ব সংবাদদাতা : আসন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজ পিংলা 7 নম্বর গোবর্দ্ধনপুর অঞ্চলের সাহড়দা এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি নির্বাচনী জনসংযোগ সভা করলেন পিংলা বিধানসভার বিধায়ক অজিত মাইতি।

এই সভায় উপস্থিত ছিলেন পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেক সবেরাতি। এলাকার তৃনমূল কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থী বীরেন্দ্রনাথ মাইতি। ঘাটাল সাংগঠনিক জেলা তৃনমূল কংগ্রেসের সম্পাদক রফিজুল ইসলাম ও জেলা নেতৃত্ব চণ্ডীচরন সামন্ত।

এদিনের এই সভা থেকে বিধায়ক অজিত মাইতি দলীয় নেতাদের জনসংযোগের নিদান দেন। মানুষের অভাব অভিযোগের কথা শুনার জন্য মানুষের বাড়ী বাড়ী যাওয়ার কথা বলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.