রাজনীতিরাজ্য

দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা তুঙ্গে, ২১ জুলাইয়ের আগে বৈঠকে ডাক নতুন রাজ্য সভাপতির

বর্তমানে বঙ্গ রাজনীতি তোলপার বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষকে নিয়ে। একসময় এই নেতার জন্য বাংলায় পদ্ম শিবিরের উত্থান। তবে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীদের আমলে এক্কেবারে কোণঠাসা দিলপ ঘোষ। তবে এবার শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর কি এই সমীকরণ বদলাতে পারে?

বর্তমানে বিজেপিতে ব্যাকফুটে রয়েছেন বিজেপি অন্যতম দাপুটে নেতা দিলীপ ঘোষ। তিনি কোনরকম দলের সভা, সমিতিতে পান না। রাজ্য সভাপতি করেছেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ, সেখানেও এমনকি তিনি কোনো রকম ডাক পাননি। এরপরেও তিনি আরএসএস নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন যে তিনি নিজের মতো কাজ করে যাবেন। তার অনুমতিও পেয়েছেন এই দাপুটে বিজেপি নেতা। তারপরেও দল থেকে তাকে ডাকা হয়নি। তাই দলের বিরুদ্ধে অভিমান তৈরি হয়েছে। সেই কারণে দলের বিরুদ্ধে কটাক্ষ করেছেন।

এছাড়াও জল্পনা উঠেছে এই আরএসএস পন্থী বিজেপি নেতা নতুন রাজনৈতিক দল গড়ে ২৬ শের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আবার ডিভাইস জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাৎ রাজনৈতিক মহলে উল্লেখযোগ্য বলে মনে করিয়ে দিচ্ছে। এরই মধ্যে দিলীপ ঘোষ জানিয়েছেন ২১শে জুলাই কোন এক মঞ্চে তাকে দেখা যাবে। তবে কোন মঞ্চে সেটা এখনও স্পষ্ট করেন নি তিনি। সেই মন্তব্যেই চলছে রাজনৈতিক পারদ। সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতির পদ পেয়েছেন শমীক ভট্টাচার্য। তারপর থেকেই তিনি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন দলে এবার বিশেষভাবে গুরুত্ব পাবে আদি বিজেপি নেতা ও কর্মী সমর্থকরা। তাহলে কি পুরনো ভূমিকায় ফের দিলীপ ঘোষকে রাজনৈতিক ময়দানে বিজেপির জন্য লড়াই করতে দেখা যাবে?

এবার সল্টলেকে বিজেপি কার্যালয় দিলীপ ঘোষকে বৈঠকের জন্য ডেকেছেন বিজেপির নতুন রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। সেই ডাকে সাড়া দিয়েছেন বিজেপির প্রাক্তন বিধায়ক ও সাংসদ দিলীপ ঘোষ। সকলেরই নজর রয়েছে সেই বৈঠকে। এবার বিজেপি ও দিলীপ ঘোষের সম্পর্কে পরিস্থিতি কোন দিকে বাক নেয় সেটাই এখন দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.