রাজ্য

BJP-র সঙ্গে একমঞ্চে কৌস্তভ, ‘দুঃস্বপ্নেরও অতীত’ মন্তব্য অধীরের !

নিজস্ব সংবাদদাতা :  বিজেপি-র সঙ্গে একমঞ্চ ভাগ করতে দেখা গেল কৌস্তভকে । আর এই নিয়ে প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর বলেন , BJP-র সঙ্গে একমঞ্চে কৌস্তভ, ‘দুঃস্বপ্নেরও অতীত’। তিনি এমনটাই শনিবার ডিএ মঞ্চে কংগ্রেস এবং বিজেপি নেতাদের উপস্থিত থাকা নিয়ে মন্তব্য করেন । তিনি জানিয়েছেন, দলের প্রতিনিধি হিসেবে কাউকে পাঠানো হয়নি । কর্নাটক বিধানসভা নির্বাচনে মুখোমুখি লড়াইয়ে বিজেপি এবং কংগ্রেস । আর এই নিয়ে রাজনৈতিক পারদ চরমে। সেই রেশে প্রায় ২ হাজার কিলোমিটার দূরে,এবার বাংলায় বিজেপি-র সঙ্গে কংগ্রেস নেতা কৌস্তভকে একমঞ্চে দেখা গিয়েছে । তা নিয়ে কার্যতই দ্বিধাবিভক্ত বাংলায় প্রদেশ কংগ্রেস । যদিও ব্যক্তিগত সিদ্ধান্ত বলে এড়িয়ে যাচ্ছেন কেউ, আবার কেউ সরাসরি অসন্তোষ প্রকাশ করছেন।

ডিএ আন্দোলনের মঞ্চে দুই দলের নেতাদের একসঙ্গে থাকা নিয়ে জোর বিতর্ক দানা বেধেছে, যাকে দুঃস্বপ্ন আখ্যা দিচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরই। তাঁর বলেছেন , “ডিএ আন্দোলনকে আমরা নৈতিক ভাবে সমর্থন করি। পশ্চিমবঙ্গে কেন, সারা ভারতে কংগ্রেস দল কোথাও বিজেপি-র সঙ্গে মঞ্চ শেয়ার করবে, এটা দুঃস্বপ্নেরও অতীত।” আন্দোলনকারীরা শনিবার বকেয়া ডিএ-র দাবিতে মহামিছিলের পর হাজরা মোড়ে সভা করেন । সেই সভায় উপস্থিত ছিলেন সিপিএম নেতাদের পাশাপাশি কংগ্রেস নেতা অসিত মিত্র, আবদুল মান্নান, কৌস্তভরা । কৌস্তভ যখন মঞ্চে বক্তব্য রাখছেন , সেই সময় সভা চত্বরে পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কংগ্রেস নেতার বক্তব্য শেষ হওয়ার পর তিনি মঞ্চে ওঠেন । সেই মঞ্চে কৌস্তভের হাত থেকে মাইক নিতেই দেখা গিয়েছিল বিজেপি নেতাকে ।

রবিবার এই বিষয় নিয়ে বিস্ফোরক দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন , “যে দু’জন নেতার কথা বলছেন, তারা কেন গিয়েছেন, কিভাবে গেছেন, সেটা তাঁদের সরাসরি জিজ্ঞেস করলে সব থেকে ভাল উত্তর মিলবে । কংগ্রেসের প্রধান হিসেবে আমি যৌথ মঞ্চ শেয়ার করার জন্য বলিনি। কেউ ব্যক্তিগত ভাবে যেতেই পারেন। তাঁরা কিভাবে গিয়েছেন, সেখানে তাঁরা জানতেন কি জানতেন না, সেটা আমার জানা নেই।”অধীরের এমন মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন কৌস্তভও। তিনি বলেন, “আমার সঙ্গে ওদের বিভিন্ন মামলা নিয়ে সম্পর্ক আছে। ব্যক্তিগত ভাবে গিয়েছি। দল হিসেবে কাউকে আমন্ত্রণ করেনি। অধীরদাকে ভুল বোঝানো হচ্ছে । শুভেন্দু আসার আগেই মঞ্চ ছেড়ে দিয়েছিলাম।” ফেসবুকে এই পোস্ট করে শনিবার ডিএ মঞ্চে যাওয়া নিয়ে নিজের অবস্থানও ব্যাখ্যা করেন কৌস্তভ। তিনি জানান, বিজেপি-র সঙ্গে মঞ্চ কংগ্রেস শেয়ার করতে পারে না। কিন্তু মঞ্চটি তো বিজেপি বা কংগ্রেসের নয়, সরকারি কর্মী এবং বঞ্চিত চাকরিপ্রার্থীদের ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.